✦ আহকাফ একাডেমির ৪র্থ বছরে পদার্পণ উপলক্ষে

মাত্র ৪ টাকায়
কুরআন শিক্ষা কোর্স

এক মাসব্যাপী লাইভ কোর্স•সপ্তাহে ৩ দিন
কোর্স ফি
৪ টাকা
ক্লাস শুরু: ৯ই নভেম্বর
শনি • সোম • বুধ
রাত ৯:০০-১০:৩০টা
১৪টি লাইভ ক্লাস
১১টি সূরা

এই কোর্সে যা যা শিখবেন

টপিক-০১

সঠিক মাখরাজে প্রতিটি হরফ

কুরআনের প্রতিটি হরফের নিজস্ব উচ্চারণ আছে। কাছাকাছি শোনায় এমন দুইটা হরফ গুলিয়ে ফেললে অনেক সময় শব্দের অর্থই বদলে যায়, আর নামাজে এমন ভুল হলে তা বড় ভুল হিসেবে গণ্য হতে পারে। প্রতিটি হরফ কোথা থেকে উচ্চারিত হয়, তা শুনে, দেখে আর নিজে পড়ে অভ্যাস করবেন। এতে আপনার তিলাওয়াত হবে স্পষ্ট ও নির্ভুল।

টপিক-০২

হরকত, তানভীন, সাকিন ও তাশদীদ

কুরআন পড়ার ভিত্তি এই চারটি চিহ্ন। একটা যবর যেরে বদলে গেলে বা তাশদীদ বাদ পড়লে শব্দের অর্থ বদলে যেতে পারে। অনেকে বছরের পর বছর পড়েও এখানে ভুল করেন, অথচ খেয়ালই করেন না। এই কোর্সে সেই ভুলগুলো চিহ্নিত করে শুধরে নেবেন, যাতে তিলাওয়াতের ভিত মজবুত হয়।

টপিক-০৩

মাদ্দ: কোথায় কতটুকু টানবেন

কুরআন পড়ার সবচেয়ে বেশি হওয়া ভুলগুলোর একটা হলো টানার জায়গায় না টানা, আর না টানার জায়গায় টেনে ফেলা। মাদ্দে তবঈ, মুত্তাসিল, মুনফাসিল, আরিদ লিস সুকুন আর লাযিম: কোনটা কত হরকত টানতে হয়, উদাহরণসহ শিখবেন।

টপিক-০৪

নূন সাকিন ও তানভীনের চার নিয়ম

ইযহার, ইদগাম, ইকলাব আর ইখফা। এই চার নিয়ম জানা থাকলে তিলাওয়াতে সেই সুন্দর ছন্দটা আসবে, যা শুনে মন জুড়িয়ে যায়।

টপিক-০৫

মীম সাকিনের নিয়ম

গুন্নাহ হলো নাক দিয়ে বের হওয়া সেই কোমল সুর, যা তিলাওয়াতকে শ্রুতিমধুর করে তোলে। কোথায় গুন্নাহ করতে হয়, কতক্ষণ ধরে রাখতে হয়, আর মীম সাকিন কখন কীভাবে পড়তে হয়, এসব শিখলে আপনার তিলাওয়াতে আসবে ক্বারীদের মতো সৌন্দর্য।

টপিক-০৬

ক্বলক্বলাহ: প্রতিধ্বনি

কিছু হরফ সাকিন অবস্থায় এলে উচ্চারণে হালকা একটা ধাক্কা বা প্রতিধ্বনি দিতে হয়। এটা না করলে হরফটা প্রায় হারিয়ে যায়, আর বেশি করলে উচ্চারণ বিকৃত হয়ে যায়। সঠিক মাত্রায় ক্বলক্বলাহ করতে শিখবেন। নামাজের ছোট সূরাগুলোতে এর অনেক উদাহরণ আছে।

টপিক-০৭

পোর ও বারিক: মোটা আর চিকন উচ্চারণ

"র" হরফ কখন মোটা আর কখন চিকন হয়, আর "আল্লাহ" শব্দের লাম কখন ভারী করে পড়তে হয়, সেটা শিখবেন।

টপিক-০৮

ওয়াকফ: সঠিক জায়গায় থামা

আয়াতের শেষে বা মাঝখানে কোথায় থামবেন আর কীভাবে থামবেন। ভুল জায়গায় থামলে অনেক সময় আয়াতের অর্থই বদলে যায়।

টপিক-০৯

নামাজের ১১টি সূরা শুদ্ধভাবে শিখুন

সূরা ফাতিহা, ফীল, কুরাইশ, মাউন, কাওসার, কাফিরূন, নাসর, লাহাব, ইখলাস, ফালাক ও নাস। প্রতিদিনের নামাজে যে সূরাগুলো পড়েন, সেগুলো এবার শুদ্ধভাবে পড়বেন, ইনশাআল্লাহ।

টপিক-১০

নিজের ভুল নিজে ধরতে পারার দক্ষতা

অন্যের তিলাওয়াত শুনে তার ভুল আর তার পেছনের নিয়ম বোর্ডে লিখে বুঝবেন। এভাবে শিখতে শিখতে কোর্স শেষে নিজের তিলাওয়াতের ভুলও নিজেই ধরতে পারবেন।

ক্লাস যেভাবে হবে

প্রতি ক্লাসে একাধিক শিক্ষার্থী তিলাওয়াত করবেন। তাদের পড়া থেকে উঠে আসা ভুলগুলো ধরে, সেগুলোর পেছনের কায়দা আর তাজবিদের নিয়ম বোর্ডে লিখে লিখে শেখানো হবে। যারা পড়বেন তারা তো শিখবেনই, বাকি সবাইও সেই ভুলগুলো থেকে শিখবেন।

রেজিস্ট্রেশন

এখনই ভর্তি হোন

ফর্মটি পূরণ করে মাত্র ৪ টাকা বিকাশে পেমেন্ট করুন। পেমেন্ট সম্পন্ন হলেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার লিংক পেয়ে যাবেন।

আপনার পূর্ণ নাম লিখুন।
যে নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ চালান
সঠিক ১১ সংখ্যার মোবাইল নাম্বার দিন (যেমন: ০১৭XXXXXXXX)।
বয়স ৫ থেকে ১০০ এর মধ্যে লিখুন।
জেন্ডার *
জেন্ডার নির্বাচন করুন।
কুরআন পড়ার বর্তমান মান *
আপনার পড়ার মান নির্বাচন করুন।

পেমেন্ট সম্পূর্ণ নিরাপদ — সরাসরি বিকাশের নিজস্ব পেমেন্ট পেজে সম্পন্ন হবে।

রেজিস্ট্রেশন বন্ধ হয়ে গেছে। আপনার আগ্রহের জন্য জাযাকাল্লাহু খাইরান। আহকাফ একাডেমির পরবর্তী কোর্সের খবর পেতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন।

প্রশ্নোত্তর

আপনার প্রশ্নের উত্তর

সত্যিই কি মাত্র ৪ টাকা?+
হ্যাঁ। আহকাফ একাডেমির চতুর্থ বছরে পদার্পণ উপলক্ষে পুরো এক মাসের লাইভ কোর্সটি মাত্র ৪ টাকায়। কোনো লুকানো খরচ নেই।
পেমেন্ট কীভাবে করব?+
ফর্ম পূরণ করে "৪ টাকায় ভর্তি হোন" বাটনে চাপুন। বিকাশের পেমেন্ট পেজ খুলবে। সেখানে আপনার বিকাশ নাম্বার, ভেরিফিকেশন কোড (OTP) ও পিন দিলেই পেমেন্ট সম্পন্ন হবে।
পেমেন্টের পর কী করতে হবে?+
পেমেন্ট সম্পন্ন হলেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার লিংক দেখতে পাবেন। গ্রুপে জয়েন করুন। ক্লাসের লিংক ও সব আপডেট সেখানেই দেওয়া হবে।
গ্রুপের লিংক হারিয়ে ফেললে কী করব?+
ফর্মের নিচে "আগেই পেমেন্ট করেছেন?" অপশনে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিন। লিংক আবার পেয়ে যাবেন।
ক্লাসে কি সবার পড়া শোনা হবে?+
শিক্ষার্থী বেশি হওয়ায় প্রত্যেকের পড়া আলাদা করে শোনা সম্ভব হবে না। প্রতি ক্লাসে একাধিক শিক্ষার্থী তিলাওয়াত করবেন, আর তাদের ভুল থেকে কায়দা ও তাজবিদের নিয়ম বোর্ডে লিখে শেখানো হবে, যাতে সবাই একসাথে শিখতে পারেন।
ক্লাস কোথায় হবে?+
Zoom অথবা Google Meet-এ লাইভ ক্লাস হবে। ক্লাসের লিংক হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে।
ভাই ও বোনদের জন্য কি আলাদা ব্যবস্থা আছে?+
ভাই-বোন সকলের ক্লাস একসাথেই হবে, তবে হোয়াটসঅ্যাপ গ্রুপ আলাদা। ফর্মে জেন্ডার নির্বাচন অনুযায়ী আপনি সঠিক গ্রুপের লিংক পাবেন।
কোনো সমস্যা হলে কোথায় যোগাযোগ করব?+
হোয়াটসঅ্যাপে মেসেজ করুন: 01646455231

৪র্থ বছরের এই বিশেষ আয়োজনে যুক্ত হোন
এখনই

এখনই ভর্তি হোন
৪ টাকায় ভর্তি হোন